জুলাই আন্দোলনের মা ম লা য় গৌরীপুর তাঁতী লীগের আহ্বায়ক রানা গ্রেপ্তার

আবু সাইদ | দেশ এডিশন
প্রকাশ: ১ মাস আগে

জুলাই আন্দোলন–সংক্রান্ত মামলায় গৌরীপুর তাঁতী লীগের আহ্বায়ক রানা যৌথবাহিনীর হাতে গ্রেপ্তার হয়েছেন।

যৌথবাহিনী সূত্র জানায়, জুলাই আন্দোলনের সময় সংঘটিত সহিংসতা ও মামলার সূত্র ধরে গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়। অভিযানের সময় রানা ওই এলাকায় অবস্থান করছিলেন। পরে তাকে গ্রেপ্তার করে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়।

আইনশৃঙ্খলা বাহিনী আরও জানায়, গ্রেপ্তারকৃত রানা জুলাই আন্দোলনের মামলার এজাহারভুক্ত আসামি। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাকে আদালতে সোপর্দ করার প্রস্তুতি চলছে। এ বিষয়ে সংশ্লিষ্ট থানার একজন দায়িত্বশীল কর্মকর্তা জানান, আইনি প্রক্রিয়া অনুসরণ করে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

error: Content is protected !!