ঢাকা-৮: ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদী গুলিবিদ্ধ, হাসপাতালে ভর্তি

দেশ এডিশন
প্রকাশ: ২ মাস আগে

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদী গুলিবিদ্ধ হয়েছেন বলে জানা গেছে। শুক্রবার রাজধানীর স্থানীয় এলাকায় এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ অবস্থায় তাকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়।

স্থানীয় সূত্র ও তার ঘনিষ্ঠজনদের বরাতে জানা গেছে, ঘটনার সময় অজ্ঞাত দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। বর্তমানে তিনি চিকিৎসাধীন আছেন।

এর আগে ১৩ নভেম্বর সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক স্ট্যাটাসে ওসমান হাদী অভিযোগ করেছিলেন যে, তিনি দেশি-বিদেশি নম্বর থেকে একাধিকবার মৃত্যুর হুমকি পেয়েছেন। তিনি দাবি করেছিলেন, বিভিন্ন সময় ফোনকল ও বার্তার মাধ্যমে তাকে নজরদারির আওতায় রাখা হচ্ছে এবং তার পরিবারকেও হত্যার হুমকি দেওয়া হয়েছে।

স্ট্যাটাসে তিনি আরও জানান, এসব হুমকি সত্ত্বেও তিনি তার রাজনৈতিক লড়াই চালিয়ে যাবেন।

এ ঘটনায় এখনো আনুষ্ঠানিকভাবে কোনো পক্ষের বক্তব্য পাওয়া যায়নি।
পুলিশ বলছে, অভিযোগ যাচাই-বাছাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

error: Content is protected !!