ঢাবি শিক্ষিকা মোনামীর মামলা তদন্তের নির্দেশ, ৯ ডিসেম্বর প্রতিবেদন দাখিল

দেশ এডিশন নিউজ ডেস্ক
প্রকাশ: ৩ মাস আগে

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) লোকপ্রশাসন বিভাগের শিক্ষক ও সহকারী প্রক্টর শেহরীন আনিম ভূইয়া মোনামী সাইবার সুরক্ষা আইনে দায়ের করা মামলার তদন্তের নির্দেশ দিয়েছেন আদালত।

মঙ্গলবার (৪ নভেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আওলাদ হোসাইন মুহাম্মদ জোনাইদের আদালত মামলার এজাহার গ্রহণ করে আগামী ৯ ডিসেম্বরের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন।

মামলাটি সোমবার (৩ নভেম্বর) শাহবাগ থানায় দায়ের করেন শিক্ষিকা মোনামী। মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, ১ নম্বর বিবাদী (আসামি) সাংবাদিক ও একটিভিস্ট মুজতবা খন্দকার, ২ নম্বর বিবাদী লেখক ও একটিভিস্ট মহিউদ্দিন মোহাম্মদ, ৩ নম্বর বিবাদী ঢাকা কলেজের শিক্ষার্থী নিরব হোসাইন এবং ৪ নম্বর বিবাদী আশফাক হোসাইন ইভান। অভিযোগে বলা হয়েছে, তাদের কুরুচিকর মন্তব্যের স্ক্রিনশট সংযুক্ত করা হয়েছে।

মামলার পর সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে শেহরীন আনিম ভূইয়া মোনামী বলেন, “আমার রাজনৈতিক সংশ্লিষ্টতা নেই, আমি একজন সাধারণ শিক্ষক। গত এক বছর ধরে আমাকে লক্ষ্য করে বিভিন্ন আচরণ করা হচ্ছে, যার কোনো প্রতিকার পাইনি। মামলাটি একদম শেষ মুহূর্তে দায়ের করেছি।”

error: Content is protected !!