তরুণদের ভূমিকা ও ভবিষ্যৎ ভাবনা নিয়ে যুব ডায়ালগ

স্টাফ রিপোর্টার │ আলামিন মির
প্রকাশ: ৪ সপ্তাহ আগে

The Asia Foundation Reflective Teens এবং UK International Development-এর যৌথ আয়োজনে অনুষ্ঠিত “National Youth Townhall” শীর্ষক ডায়ালগে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ বক্তব্য রেখেছেন এনডিএম-এর সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার শাহেদুল আজম।

অনুষ্ঠানে তিনি তরুণদের রাজনৈতিক সচেতনতা, নেতৃত্বের বিকাশ, গণতান্ত্রিক মূল্যবোধ এবং অংশগ্রহণমূলক রাজনীতির গুরুত্ব নিয়ে আলোচনা করেন। পাশাপাশি দেশের ভবিষ্যৎ নির্মাণে তরুণদের সক্রিয় ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।

ডায়ালগে বক্তারা বলেন, জাতীয় উন্নয়ন ও গণতান্ত্রিক অগ্রযাত্রায় তরুণদের অংশগ্রহণ বাড়াতে এ ধরনের টাউনহল আয়োজন ইতিবাচক ভূমিকা রাখবে।

error: Content is protected !!