পঞ্চগড়ের তেঁতুলিয়ায় গলায় ভাত আটকে আবু সুফিয়ান (৩) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
বৃহস্পতিবার (দুপুরে) উপজেলার রনচন্ডি ইউনিয়নের গুয়াবাড়ি গ্রামে ঘটনাটি ঘটে। নিহত আবু সুফিয়ান ওই এলাকার বাসিন্দা মো. নুর আলমের ছেলে।
পারিবারিক সূত্রে জানা যায়, দুপুরের খাবার খাওয়ার সময় হঠাৎ করে শিশুটির গলায় ভাত আটকে যায়। এতে সে শ্বাস নিতে কষ্ট অনুভব করে। পরিবারের সদস্যরা দ্রুত তাকে উদ্ধার করে তেঁতুলিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক আবু সুফিয়ানকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় শিশুটির পরিবারে শোকের মাতম চলছে। স্থানীয়দের মাঝেও গভীর শোক বিরাজ করছে।