তেল মজুতদারদের তথ্য দিলে মিলবে পুরস্কার

স্টাফ রিপোর্টার | দেশ এডিশন:
প্রকাশ: ২ দিন আগে

দেশে জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক রাখতে অবৈধ মজুত প্রতিরোধে নতুন উদ্যোগ নিয়েছে সরকার। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, জ্বালানি তেল অবৈধভাবে মজুতের সুনির্দিষ্ট তথ্য প্রদান করলে তথ্যদাতাকে পুরস্কৃত করা হবে।

শুক্রবার (২৭ মার্চ) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, জ্বালানি সরবরাহ ব্যবস্থা পর্যবেক্ষণের জন্য দেশের সব জেলায় বিশেষ তদারকি টিম গঠন করা হয়েছে। একই সঙ্গে সচেতন নাগরিকদের এ বিষয়ে সুনির্দিষ্ট তথ্য ও পরামর্শ দেওয়ার আহ্বান জানানো হয়েছে।

এদিকে জ্বালানি খাতে শৃঙ্খলা বজায় রাখতে বিভিন্ন এলাকায় নিয়মিত তদারকি কার্যক্রম পরিচালিত হচ্ছে। সম্প্রতি চট্টগ্রামের একটি এলাকায় পরিচালিত অভিযানে অবৈধভাবে সংরক্ষিত উল্লেখযোগ্য পরিমাণ ডিজেল জব্দ করা হয়েছে বলে জানা গেছে।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে এবং বাজার স্থিতিশীল রাখতে এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

error: Content is protected !!