ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল বৃহস্পতিবার সন্ধ্যায় ঘোষণা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ২ মাস আগে

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সন্ধ্যায়। নির্বাচনী কার্যক্রমের গুরুত্বপূর্ণ এই ঘোষণা বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) ও বাংলাদেশ বেতারে একযোগে সম্প্রচার করা হবে।

নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ জানান, প্রধান নির্বাচন কমিশনারের ভাষণ বুধবার রেকর্ড করা হয়েছে। এই রেকর্ড করা ভাষণ বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় সম্প্রচার করা হবে।

সূত্র জানিয়েছে, আগামী বছরের ফেব্রুয়ারির প্রথমার্ধে ভোটগ্রহণ অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে। এসময় নির্বাচন কমিশন ১২ ফেব্রুয়ারি ভোটগ্রহণের সবচেয়ে উপযুক্ত দিন হিসেবে বিবেচনা করছে। তবে তফসিল ও ভোটের নির্দিষ্ট তারিখ সম্পর্কে কমিশন গোপনীয়তা বজায় রেখেছে। বিকল্প কোনো দিনেও ভোট নেওয়ার সম্ভাবনা রয়েছে বলে ইসি কর্মকর্তারা জানিয়েছেন।

নির্বাচন কমিশন কর্মকর্তারা আশা প্রকাশ করেছেন, তফসিল ঘোষণা হলে দেশের রাজনৈতিক দল ও ভোটাররা প্রস্তুতি নিতে পারবে এবং সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনের পরিবেশ নিশ্চিত হবে।

error: Content is protected !!