আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ১০ দলীয় জোট ক্ষমতায় গেলে দিনাজপুর জেলাকে সিটি কর্পোরেশন করার প্রতিশ্রুতি দিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
শুক্রবার দিনাজপুরে ১০ দলীয় নির্বাচনি ঐক্য আয়োজিত এক জনসভায় অংশ নিয়ে তিনি এ প্রতিশ্রুতি দেন।
জনসভায় বক্তৃতায় ডা. শফিকুর রহমান বলেন, ১০ দলীয় জোট ক্ষমতায় গেলে দিনাজপুরবাসীর উন্নয়ন ও নাগরিক সুবিধা বৃদ্ধির লক্ষ্যে দিনাজপুরকে সিটি কর্পোরেশন করার উদ্যোগ নেওয়া হবে।
তিনি আরও বলেন, জনগণের ভোট ও সমর্থনের মাধ্যমে ১০ দলীয় জোট সরকার গঠন করলে দেশের উন্নয়ন, জনসেবা এবং নাগরিক সুযোগ-সুবিধা নিশ্চিত করা হবে বলে তারা প্রত্যাশা করেন।
জনসভায় ১০ দলীয় জোটের স্থানীয় নেতাকর্মী ও বিভিন্ন শ্রেণিপেশার মানুষ উপস্থিত ছিলেন বলে জানা গেছে।