দিল্লিকে চিঠির পরই বিচলিত কামাল ভারত ছাড়ার বিষয়ে ফোনালাপ ফাঁস

প্রকাশ: ২ মাস আগে

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মৃত্যুদণ্ডের রায়ের পর দিল্লিকে ফেরত চেয়ে বাংলাদেশ সরকারের পাঠানো কূটনৈতিক চিঠির পর সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল উদ্বেগে পড়েছেন বলে জানা গেছে। এ পরিস্থিতিতে তার এক ঘনিষ্ঠ ব্যক্তির সঙ্গে করা তিন মিনিটের একটি ফোনালাপ সদ্য প্রকাশ পেয়েছে।

ফাঁস হওয়া ফোনালাপে কামাল দাবি করেন, ভারতে তার নিরাপত্তা এখন আর নিশ্চিত নয়। তিনি জানান, আগের ঠিকানা ছেড়ে তিনি অন্যত্র চলে গেছেন। ওই ব্যক্তির সঙ্গে সাক্ষাৎ করতে তিনি অনীহা প্রকাশ করেন এবং জানান, অজ্ঞাত নতুন ঠিকানায় অবস্থান করছেন।

কামাল বলেন, “ভারত আমাদের আশ্রয় দিয়েছে। এমন কিছু করা ঠিক নয় যাতে তাদের অসুবিধা হয়। আমি এখানেও নিজেকে পুরোপুরি নিরাপদ মনে করছি না। নতুন করে ভাবতে হচ্ছে।” নতুন পরিকল্পনা সম্পর্কে পরে জানাবেন বলেও তিনি আশ্বস্ত করেন।

গত বছর ৫ আগস্ট ‘জুলাই বিপ্লবের’ পর তিনি ভারতের উদ্দেশে দেশ ত্যাগ করেন। সেপ্টেম্বরে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার মতো তিনিও ভারতে আশ্রয় নেন।

২০২৫ সালের ১৭ নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল জুলাইয়ের ঘটনার দায়ে শেখ হাসিনা ও কামালকে মৃত্যুদণ্ড প্রদান করে। রায়ের পর বাংলাদেশ সরকার দিল্লিকে কূটনৈতিক চিঠি পাঠিয়ে তাদের ফেরত চাইলে পরিস্থিতি নতুন মোড় নেয়।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের রাজনৈতিক শাখার এক কর্মকর্তা জানান, ফেরত চাওয়ার আনুষ্ঠানিক নোট পাঠানোর পর কামাল আতঙ্কিত হয়ে তার পূর্বের ঠিকানা পরিবর্তন করে ভারতে অজ্ঞাত স্থানে আত্মগোপন করেছেন বলে তথ্য পাওয়া গেছে।

error: Content is protected !!