নাটোর-৪ (বড়াইগ্রাম-গুরুদাসপুর) আসনে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মাওলানা মো. আব্দুল হাকিম ঘোষণা দিয়েছেন, তিনি নির্বাচিত হলে এবং তার বিরুদ্ধে কেউ দুর্নীতির প্রমাণ দিতে পারলে তাৎক্ষণিকভাবে সংসদ সদস্য পদ থেকে সরে দাঁড়াবেন।
বড়াইগ্রাম উপজেলার জোনাইল ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের চৌমুহান গ্রামে অনুষ্ঠিত উঠান বৈঠকে মাওলানা হাকিম স্থানীয় নেতাকর্মী ও সাধারণ জনগণের উপস্থিতিতে স্বচ্ছ, দুর্নীতিমুক্ত ও জনকল্যাণমূলক নেতৃত্ব দেওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন।
তিনি বলেন, “রাজনীতি আমার কাছে ইবাদত এবং মানুষের সেবা করার মাধ্যম। জনগণের ভোটই আমার শক্তি। আমি এই আসনকে মডেল হিসেবে গড়ে তুলতে চাই, যেখানে সেবা, জবাবদিহিতা এবং নৈতিকতা থাকবে সর্বাগ্রে।”
স্থানীয়রা তার বক্তব্যের প্রশংসা করেন এবং রাজনৈতিক স্বচ্ছতার প্রতি তার সাহসী অবস্থানকে ইতিবাচক হিসেবে দেখেন।