নওগাঁ মহাসড়কে যাত্রী হয়রানি: প্রধান অভিযুক্ত আটক

আরিফ হোসেন মান্দা (নওগাঁ) উপজেলা সংবাদদাতা।
প্রকাশ: ৩ সপ্তাহ আগে

নওগাঁ-রাজশাহী মহাসড়কের ১৪ মাইল এলাকায় যাত্রীদের সঙ্গে অসদাচরণ ও হেনস্তার ঘটনায় মূল অভিযুক্ত হান্নান (৫০) কে গ্রেপ্তার করেছে মান্দা থানা পুলিশ। বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) সকালে রাজশাহী ও নওগাঁ জেলার সীমান্তবর্তী এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
পুলিশ জানায়, গ্রেপ্তার হান্নান রাজশাহী জেলার মোহনপুর থানার বড়াইল গ্রামের মৃত মইজুদ্দিনের ছেলে।
গত বুধবার (২২ জানুয়ারি) সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও দ্রুত ছড়িয়ে পড়ে। ভিডিওতে দেখা যায়, নওগাঁ-রাজশাহী মহাসড়কের ১৪ মাইল নামক স্থানে সিএনজিযোগে যাতায়াতকারী যাত্রীদের সঙ্গে চরম অসভন আচরণ ও হেনস্তা করা হচ্ছে। ভিডিওটি ভাইরাল হলে বিষয়টি প্রশাসনের নজরে আসে এবং জনমনে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়।
এ ঘটনার পর নওগাঁ জেলা পুলিশের পক্ষ থেকে অভিযুক্তকে দ্রুত আটক করার নির্দেশনা দেওয়া হয়। নির্দেশনার পরপরই পুলিশ মাঠে নেমে একটি বিশেষ টিম গঠন করে অভিযান পরিচালনা করে। অভিযানে অভিযুক্ত হান্নানকে গ্রেপ্তারের পাশাপাশি তার অবস্থানস্থল/আস্তানা গুঁড়িয়ে দেওয়ার কার্যক্রমও চালানো হয়।
এ বিষয়ে মান্দা থানা পুলিশ জানায়, ঘটনার সঙ্গে জড়িত অন্যান্যদের শনাক্তে কাজ চলছে এবং আইনগত প্রক্রিয়ায় পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

error: Content is protected !!