আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপির প্রার্থী বাছাই প্রক্রিয়া চলছে জোরেশোরে। এর অংশ হিসেবে শেরপুর-২ (নকলা-নালিতাবাড়ি) আসনের মনোনয়ন প্রত্যাশী ৩ জন নেতাকে আজ রবিবার বিএনপির গুলশান কার্যালয়ে ডাকা হয়েছে।
দলীয় সূত্রে জানা গেছে, আজ বিকেলে গুলশানে দলের স্থায়ী কমিটির সদস্যদের সঙ্গে মনোনয়ন প্রত্যাশীদের নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হবে।
ডাকা হয়েছে—
কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সভাপতি ও শেরপুর জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আবু সুফিয়ান মোঃ ফয়জুর রহমান,
শেরপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ফাহিম চৌধুরী, এবং
সাবেক উপজেলা চেয়ারম্যান মোঃ রিপন।
স্থানীয় বিএনপি সূত্র জানায়, আজকের এই বৈঠককে ঘিরে নকলা ও নালিতাবাড়ী উপজেলার নেতা-কর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ ও উচ্ছ্বাস বিরাজ করছে।
দলীয় হাইকমান্ডের সঙ্গে এই বৈঠক প্রার্থী নির্ধারণ প্রক্রিয়ার একটি গুরুত্বপূর্ণ ধাপ বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকেরা।