নরসিংদীতে পলাশে মুদি ব্যবসায়ীকে ছুরিকাঘাতে হত্যা

নিজস্ব প্রতিবেদক │ মো নুরনবী সানি
প্রকাশ: ১ মাস আগে

নরসিংদীর পলাশে মনি চক্রবর্তী (৪০) নামে এক মুদি ব্যবসায়ীকে দুর্বৃত্তরা ছুরিকাঘাত করে হত্যা করেছে। ঘটনা ঘটে ৫ জানুয়ারি সোমবার রাতে, চরসিন্দুর ইউনিয়নের সুলতানপুর গ্রামে। নিহত মনি চক্রবর্তী শিবপুর উপজেলার উত্তর সাধারচর গ্রামের মদন চক্রবর্তীর ছেলে এবং চরসিন্দুর বাজারে মুদি দোকান চালাতেন।

পুলিশ ও নিহতের স্বজনরা জানায়, রাত ৯টার দিকে মনি চক্রবর্তী বাজার বন্ধ করে বাড়ি ফেরার পথে দুর্বৃত্তরা তার কাঁধে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে তাকে উদ্ধার করে পলাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

পলাশ থানা পুলিশের কর্মকর্তা ওসি শাহেদ আল মামুন জানান, খবর পেয়ে নিহতের লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। পুলিশ হত্যার রহস্য উদঘাটন ও জড়িতদের গ্রেফতারে তৎপর রয়েছে।

error: Content is protected !!