ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন তিনবারের আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিজয়ী হাফেজ সাইফুর রহমান ত্বকী (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মঙ্গলবার (২৮ অক্টোবর) সকালে রাজধানীর মুগদা মেডিক্যাল কলেজ হাসপাতালে লাইফ সাপোর্টে থাকা অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
হাফেজ ত্বকী কুরআন তেলাওয়াতের মাধ্যমে বাংলাদেশকে বিশ্ব দরবারে গৌরবমণ্ডিত করেছেন। জর্ডান, কুয়েত ও বাহরাইনের আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করে তিনি দেশের জন্য এনেছেন অনন্য সম্মান।
এছাড়াও তিনি এনটিভির জনপ্রিয় ধর্মীয় অনুষ্ঠান **‘কুরআনের আলো’**সহ দেশের বিভিন্ন কোরআন প্রতিযোগিতায়ও বিজয়ী হন। তার মৃত্যুতে ধর্মীয় মহলসহ সারাদেশে নেমে এসেছে শোকের ছায়া। সামাজিক যোগাযোগমাধ্যমে অসংখ্য মানুষ তাঁর আত্মার মাগফিরাত কামনা করে শোকবার্তা জানিয়েছেন।
আল্লাহ তায়ালা হাফেজ ত্বকীকে জান্নাতুল ফেরদাউস নসিব করুন — আমিন।