অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ বলেছেন, নিত্যপণ্যের বাজার পুরোপুরি নিয়ন্ত্রণে রাখা সম্ভব হয়নি। এ ক্ষেত্রে ব্যবসায়ীদের যোগসাজশের বিষয়টিও রয়েছে।
মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।
অর্থ উপদেষ্টা বলেন, “সরকার বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে নানা পদক্ষেপ নিয়েছে। তবে ব্যবসায়ীদের একটি অংশের যোগসাজশের কারণে নিত্যপণ্যের দাম পুরোপুরি নিয়ন্ত্রণে রাখা যায়নি।”
তিনি আরও জানান, সরকার নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ বৃদ্ধি ও ভোক্তাদের সুরক্ষা নিশ্চিত করতে কাজ করছে। বাজারে স্থিতিশীলতা আনার জন্য নজরদারি জোরদার করা হবে।