নির্বাচনের আগে গণভোটসহ ৫ দফা দাবিতে টাঙ্গাইলে জামায়াতের বিক্ষোভ

দেশ এডিশন নিউজ ডেস্ক
প্রকাশ: ৩ মাস আগে

টাঙ্গাইল, ১৪ নভেম্বর ২০২৫: জুলাই জাতীয় সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন এবং নির্বাচনের আগে গণভোটসহ ৫ দফা দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে টাঙ্গাইল জেলা জামায়াতে ইসলামী।

শুক্রবার সকাল সাড়ে ১০টায় টাঙ্গাইল পৌর শহরের নিরালা মোড়ের কেন্দ্রীয় শহীদ মিনার থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় গিয়ে শেষ হয়। এরপর সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তারা বলেন, তারা আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন চান, তবে নির্বাচন অবশ্যই জুলাই জাতীয় সনদ অনুযায়ী হতে হবে। তারা আরও বলেন, নির্বাচনের আগে গণভোটসহ ৫ দফা দাবিতে আন্দোলন চলমান থাকবে।

সমাবেশে উপস্থিত ছিলেন— টাঙ্গাইল জেলা জামায়াতের আমীর আহসান হাবিব মাসুদ, নায়েবে আমীর অধ্যাপক আব্দুর রাজ্জাক, সেক্রেটারি মাওলানা হুমায়ুন কবির, এসিস্ট্যান্ট সেক্রেটারি হুসনে মুবারক বাবুল, অধ্যাপক শফিকুল ইসলাম খান, সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম এবং জেলা ওলামা বিভাগীয় সভাপতি অধ্যক্ষ আব্দুল্লাহ তালুকদারসহ অন্যান্য নেতারা।

error: Content is protected !!