নির্বাচন কি আসলেই হবে- এই প্রশ্ন এখনো কেন উঠছে

ডেস্ক রিপোর্ট:
প্রকাশ: ৩ সপ্তাহ আগে

ঢাকায় এক সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, দেশের ভেতর ও বাইরে থেকে কিছু পক্ষ সংশয় ও বিভ্রান্তি তৈরির চেষ্টা করছে।

বুধবার সংবাদ সম্মেলনে তিনি জানান, “পতিত স্বৈরাচারের দোসররা দেশের ভেতর ও বাইরে থেকে কনফিউশন (সংশয়) ছড়াতে ব্যস্ত রয়েছে।”

এর আগে সোমবার তিনি নির্বাচন বিষয়ে সরকারের অবস্থান তুলে ধরে বলেন, নির্ধারিত দিনেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে এবং সরকার দৃঢ়ভাবে বিশ্বাস করে যে নির্বাচনটি সুশৃঙ্খলভাবে ও সুন্দরভাবে সম্পন্ন হবে

সরকারের পক্ষ থেকে জানানো হয়, নির্বাচন ঘিরে যেকোনো ধরনের বিভ্রান্তি বা গুজবে কান না দিয়ে সবাইকে সচেতন থাকার আহ্বান জানানো হয়েছে।

error: Content is protected !!