নির্বাচন ঘিরে ভাঙন, বিএনপির ২৭ নেতার জন্য দুঃসংবাদ

ডেস্ক রিপোর্ট | দেশ এডিশন
প্রকাশ: ৪ দিন আগে

দলীয় শৃঙ্খলা পরিপন্থি কর্মকাণ্ড ও জাতীয় সংসদ নির্বাচনে দলীয় সিদ্ধান্ত অমান্য করার অভিযোগে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কেন্দুয়া উপজেলার আরও ২৭ জন নেতাকে দল থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

শনিবার বিকেলে কেন্দুয়া উপজেলা বিএনপির সভাপতি জয়নাল আবেদিন ভূঞা ও সাধারণ সম্পাদক মুজিবুর রহমান মজনুর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, সংগঠনবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার প্রমাণ পাওয়ায় অভিযুক্তদের প্রাথমিক সদস্যপদসহ সব পর্যায়ের পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

অব্যাহতিপ্রাপ্ত নেতারা হলেন—
দলপা ইউনিয়ন বিএনপির দপ্তর সম্পাদক আব্দুল হাসেম, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক শফিক, ১ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক জজ মিয়া, ২ নম্বর ওয়ার্ডের সদস্য আবুল মিয়া, আবুল হাসেম মেম্বার, সাইদুল হক মেম্বার, ৪ নম্বর ওয়ার্ডের সদস্য হাবিবুর রহমান তালুকদার, ৫ নম্বর ওয়ার্ডের সদস্য আব্দুল মোতালিব, ৭ নম্বর ওয়ার্ডের সদস্য সাইফুল ইসলাম নয়ন, সৈয়দ উসমান গণি দুলু, ৮ নম্বর ওয়ার্ডের সদস্য আব্দুল মোতালিব, নজরুল ইসলাম মণ্ডল, ৯ নম্বর ওয়ার্ডের সভাপতি গোলাম মোস্তফা, সদস্য নূর মোহাম্মদ স্বপন, সান্দিকোনা ইউনিয়ন বিএনপির সদস্য মো. ফজলু মিয়া, মো. আতিকুর রহমান ভূঞা, মো. আব্দুল লতিফ, মো. আসাদুজ্জামান বাবুল, মো. আবুল বাশার, মো. ইদ্রিস মিয়া (ইদু), ২ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মো. হলুদ মিয়া, ৬ নম্বর ওয়ার্ডের সদস্য মো. আব্দুল হেকিম, ১ নম্বর ওয়ার্ডের সদস্য মো. হাদিছ মিয়া, ৮ নম্বর ওয়ার্ডের সদস্য মো. মল্লিক মিয়া, নওপাড়া ইউনিয়নের সদস্য মো. বাহার উদ্দিন, রিয়াজ উদ্দিন ও কামরুজ্জামান কনক।

এ বিষয়ে কেন্দুয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মুজিবুর রহমান মজনু গণমাধ্যমকে জানান, “জাতীয় সংসদ নির্বাচনে দলীয় সিদ্ধান্ত অমান্য করায় সাংগঠনিক শৃঙ্খলা রক্ষার্থে তাদের বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়েছে।”

দলীয় সূত্র বলছে, ভবিষ্যতেও শৃঙ্খলা ভঙ্গকারীদের বিরুদ্ধে কঠোর সাংগঠনিক পদক্ষেপ অব্যাহত থাকবে।

error: Content is protected !!