বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নোয়াখালী শহর শাখার উদ্যোগে এক বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে। শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে র্যালিটি সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা ফরহাদ হোসাইন আশরাফী। তিনি প্রতিষ্ঠাবার্ষিকীর তাৎপর্য তুলে ধরে সংগঠনের আদর্শিক ও নৈতিক শিক্ষার গুরুত্ব নিয়ে বক্তব্য দেন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ছাত্রশিবির নোয়াখালী শহর শাখার সেক্রেটারি আব্দুল্লাহ আল মাহবুব।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী নোয়াখালী জেলা আমির ও নোয়াখালী–৪ আসনের সংসদ সদস্য প্রার্থী জনাব ইসহাক খন্দকার। তিনি শিক্ষার্থীদের নৈতিকতা, শৃঙ্খলা ও সামাজিক দায়িত্ববোধ নিয়ে কাজ করার আহ্বান জানান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় তথ্য সম্পাদক আবু সায়েদ সুমন।
এছাড়াও উপস্থিত ছিলেন নোয়াখালী শহর শাখার সভাপতি হাবিবুর রহমান আরমান, শহর ছাত্রশিবিরের সাবেক সভাপতি এবং অন্যান্য নেতৃবৃন্দ।
সমাবেশে বক্তারা বলেন, প্রতিষ্ঠালগ্ন থেকে ছাত্রশিবির শিক্ষা, নৈতিকতা ও সমাজসেবামূলক কার্যক্রমের মাধ্যমে তরুণ প্রজন্মকে গড়ে তুলতে কাজ করে যাচ্ছে। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আগামী দিনগুলোতে আরও বিভিন্ন কর্মসূচি পালনের কথাও জানানো হয়।