নোয়াখালীতে মহিলা জামায়াতের বিক্ষোভ কর্মসূচি

স্টাফ রিপোর্টার | দেশ এডিশন
প্রকাশ: ৪ দিন আগে

নির্বাচনি প্রচারণাকালে হামলা, কটূক্তি ও হেনস্তার অভিযোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী–এর মহিলা বিভাগ।

রোববার (৮ ফেব্রুয়ারি) সকাল ১০টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে নোয়াখালী জিলা স্কুল এলাকার সামনে গিয়ে শেষ হয়।

বিক্ষোভে নেতৃত্ব দেন জেলা মহিলা জামায়াতের সেক্রেটারি নাজনীন আক্তার। সমাবেশে তিনি অভিযোগ করে বলেন, দেশব্যাপী একটি পক্ষ পরিকল্পিতভাবে নারীদের ওপর হামলা চালিয়ে সহিংস পরিবেশ সৃষ্টি করছে। সুষ্ঠু নির্বাচনের স্বার্থে জামায়াত সমর্থিত নারীদের নির্বাচনি প্রচারণায় বাধা ও হেনস্তা গ্রহণযোগ্য নয় বলেও তিনি মন্তব্য করেন।

তিনি আরও বলেন, দল ক্ষমতায় গেলে নারী উন্নয়ন ও নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে। পাশাপাশি কর্মজীবী নারীদের নিয়ে অপপ্রচারের অভিযোগও তোলেন তিনি।

সমাবেশে সঞ্চালনা করেন শহর কর্মপরিষদ সদস্য হালিমা খাতুন অশ্রু। বক্তব্য রাখেন জেলা কর্মপরিষদ সদস্য রেহানা বিনতে আলী, শহর কর্মপরিষদ সদস্য জান্নাতুল মাওয়া প্রমুখ।

বিক্ষোভ শেষে জেলা মহিলা জামায়াতের পক্ষ থেকে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মুহাম্মদ শফিকুল ইসলামের কাছে একটি স্মারকলিপি প্রদান করা হয়।

error: Content is protected !!