আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে পঞ্চগড়-১ আসনে স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন মোঃ মাজেদুর রহমান লিটন।
রোববার দুপুরে পঞ্চগড় জেলা নির্বাচন অফিস থেকে জেলা নির্বাচন অফিসার মঞ্জুরুল হাসানের কাছ থেকে আনুষ্ঠানিকভাবে তিনি মনোনয়নপত্র গ্রহণ করেন। এ সময় জেলা নির্বাচন অফিসের সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীসহ তাঁর সমর্থকরা উপস্থিত ছিলেন। মনোনয়নপত্র সংগ্রহের পর মাজেদুর রহমান লিটন সাংবাদিকদের বলেন, “সাধারণ মানুষের প্রত্যাশা ও এলাকার সার্বিক উন্নয়নের কথা বিবেচনা করেই নির্বাচনে অংশগ্রহণের সিদ্ধান্ত নিয়েছি। জনগণের সমর্থন ও সহযোগিতা পেলে পঞ্চগড়-১ আসনের উন্নয়নে সর্বাত্মকভাবে কাজ করবো।”
জেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, নির্ধারিত সময়ের মধ্যেই প্রার্থীরা মনোনয়নপত্র সংগ্রহ ও দাখিল করছেন এবং নির্বাচন সংক্রান্ত সব প্রস্তুতি সুষ্ঠুভাবে এগিয়ে চলছে। উল্লেখ্য, পঞ্চগড়-১ আসনে এবারের জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে বিভিন্ন রাজনৈতিক দল ও স্বতন্ত্র প্রার্থীদের মধ্যে ব্যাপক আগ্রহ ও উৎসাহ লক্ষ্য করা যাচ্ছে।