পটুয়াখালী-১ সংসদীয় আসনের আওতাভুক্ত পটুয়াখালী পৌরসভা, সদর উপজেলা, দুমকি উপজেলা ও মির্জাগঞ্জ উপজেলা বিএনপির বিদ্যমান কমিটির সকল কার্যক্রম স্থগিত করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কেন্দ্রীয় নেতৃত্ব।

দলীয় সূত্রে জানা যায়, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এসব কমিটি স্থগিত থাকবে—এ মর্মে কেন্দ্রীয়ভাবে আদেশ জারি করা হয়েছে।
এ সংক্রান্ত নির্দেশনায় স্বাক্ষর করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। নির্দেশনায় বলা হয়েছে, সংশ্লিষ্ট ইউনিটগুলোতে দলীয় সাংগঠনিক কার্যক্রম নতুন নির্দেশনা না আসা পর্যন্ত স্থগিত থাকবে।