বাংলাদেশের পরিচিত মডেল, অভিনেত্রী ও টিভি উপস্থাপিকা এক ব্যক্তির বিরুদ্ধে প্রতারণার অভিযোগ উঠেছে। অভিযোগ অনুযায়ী, অভিনেত্রী দীর্ঘদিন ধরে মিডিয়ার সঙ্গে যুক্ত থাকার সুবাদে একজনের অনলাইন পেজে যুক্ত হয়ে একটি শাড়ি পছন্দ করেন। শাড়িটির বাজার মূল্য ছিল ২৮,৮০০ টাকা।
আইনি নোটিশে বলা হয়েছে, অভিনেত্রী ভেরিফায়েড ইনস্টাগ্রাম আইডি ব্যবহার করে শাড়ি কেনার ইচ্ছা প্রকাশ করলে, পেজের মক্কেল তাকে বাংলাদেশের পরিচিত মুখ হিসেবে বিবেচনা করে শাড়িটি দেওয়ার ইচ্ছা প্রকাশ করেন। বিশ্বাস করেই শাড়িটি অভিনেত্রীর বাসায় পৌঁছে দেওয়া হয়।
নোটিশে আরও বলা হয়েছে, অভিনেত্রী শাড়ি গ্রহণের পর বিভিন্ন ভয়েস ম্যাসেজ এবং বার্তায় পেজ প্রমোশনের আশ্বাস দেন। তবে, চলতি বছরের ১৮ জানুয়ারি শাড়ি গ্রহণের পর দীর্ঘ ১০ মাস অতিবাহিত হলেও শাড়িটি পরিধান বা পেজের প্রমোশন সম্পন্ন করেননি। একইসঙ্গে, গত ছয় মাস ধরে পেজ কর্তৃপক্ষের সঙ্গে কোনো যোগাযোগও রক্ষা করেননি।
আইনি নোটিশ প্রেরক পক্ষ দাবি করেছেন, অভিনেত্রীর এই আচরণ প্রতারণার সমান এবং প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।