প্রথমবারের মতো আজ চট্টগ্রাম আসছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন

স্টাফ রিপোর্টার | দেশ এডিশন:
প্রকাশ: ৩ ঘন্টা আগে

প্রথমবারের মতো আজ বুধবার চট্টগ্রাম সফরে আসছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন (এমপি)। তার এই সফরকে ঘিরে স্থানীয় সাংবাদিক ও প্রশাসনের মধ্যে ব্যাপক আগ্রহ দেখা গেছে।

সফরসূচি অনুযায়ী, চট্টগ্রামে পৌঁছে তিনি সার্কিট হাউজে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেবেন। সেখানে গণমাধ্যমের বর্তমান পরিস্থিতি, তথ্যপ্রবাহ এবং সাংবাদিকতার নানা দিক নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।
এরপর বিকেলে তিনি চট্টগ্রাম প্রেস ক্লাবে আয়োজিত ইফতার মাহফিলে যোগ দেবেন। অনুষ্ঠানে স্থানীয় সাংবাদিক, গণমাধ্যমকর্মী ও বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা উপস্থিত থাকবেন।

মন্ত্রী জহির উদ্দিন স্বপনের এই সফরকে কেন্দ্র করে চট্টগ্রামের সাংবাদিক মহলে ইতিবাচক প্রত্যাশা তৈরি হয়েছে। গণমাধ্যম সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে তার সঙ্গে গুরুত্বপূর্ণ আলোচনা হতে পারে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

error: Content is protected !!