মুক্তাগাছায় সড়কে ঝরল তিন প্রাণ, আহত আরও কয়েকজন

স্টাফ রিপোর্টার | দেশ এডিশন:
প্রকাশ: ৩ ঘন্টা আগে

ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলার বড়্গ্রাম ইউনিয়নের চরাঘাটি ব্রিজ সংলগ্ন এলাকায় বাস ও মোটরসাইকেলের সংঘর্ষে তিন যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, একটি মোটরসাইকেলের সঙ্গে সোনার বাংলা পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সংঘর্ষ হলে ঘটনাস্থলেই দুই যুবকের মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় অপর একজনকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

নিহতরা হলেন—
সিয়াম (পিতা: হায়দার আলী), আদনান (পিতা: হামেদ আলী), উভয়ের বাড়ি মুক্তাগাছা উপজেলার চেচুয়া বাজার এলাকার শ্রীরাম বাড়ি গ্রামে এবং শাহিন (পিতা: লোকমান), বাড়ি একই উপজেলার রাঘব বাড়ি গ্রামে।

দুর্ঘটনায় আহতদের স্থানীয়রা উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করেন। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানা গেছে।

error: Content is protected !!