বাংলাদেশ থেকে ৪০০ গাড়ি চালক নেবে আরব আমিরাত

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ৪ মাস আগে

সংযুক্ত আরব আমিরাতে কর্মসংস্থানের নতুন সুযোগ তৈরি হয়েছে। দেশটির বিভিন্ন পরিবহন কোম্পানিতে ৪০০ জন গাড়ি চালক নিয়োগ দেওয়া হবে। ইতোমধ্যেই বাংলাদেশ থেকে চালক পাঠানোর প্রক্রিয়া শুরু করেছে সংশ্লিষ্ট রিক্রুটিং এজেন্সিগুলো।

জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো (বিএমইটি) জানিয়েছে, দক্ষ চালকদের অগ্রাধিকার দেওয়া হবে। প্রার্থীদের বৈধ ড্রাইভিং লাইসেন্স, ন্যূনতম অভিজ্ঞতা এবং শারীরিক সক্ষমতা থাকতে হবে। পাশাপাশি ইংরেজি বা আরবি ভাষায় প্রাথমিক যোগাযোগের সক্ষমতা থাকলে নিয়োগের ক্ষেত্রে বাড়তি সুবিধা মিলবে।

চুক্তি অনুযায়ী, নির্বাচিত চালকরা মাসিক বেতন, ওভারটাইম সুবিধা, ফ্রি আবাসন, চিকিৎসা ও অন্যান্য ভাতা পাবেন। নিয়োগকারীরা বিমান ভাড়া ও ভিসার খরচও বহন করবে।

প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় জানিয়েছে, এ উদ্যোগের মাধ্যমে বাংলাদেশের বিপুলসংখ্যক তরুণ নতুন কর্মসংস্থানের সুযোগ পাবেন। ফলে দেশে বৈদেশিক মুদ্রা আয়ের প্রবাহও আরও বৃদ্ধি পাবে।

  • #দেশএডিশন
  • error: Content is protected !!