বাংলাদেশ ব্যাংকে আহসান এইচ মনসুরকে সরিয়ে নতুন গভর্নর মোস্তাকুর রহমান

স্টাফ রিপোর্টার | দেশ এডিশন
প্রকাশ: ৬ ঘন্টা আগে

আহসান এইচ মনসুরকে সরিয়ে বাংলাদেশ ব্যাংক-এর নতুন গভর্নর হিসেবে মোস্তাকুর রহমান-কে নিয়োগ দেওয়া হয়েছে। আজ বুধবার এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।

নবনিযুক্ত গভর্নর মো. মোস্তাকুর রহমান একজন যোগ্যতাসম্পন্ন কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্ট (সিএমএ)। তিনি তিন দশকেরও বেশি সময় ধরে আর্থিক ও ব্যবস্থাপনা খাতে সুনামের সঙ্গে কাজ করে আসছেন। শিক্ষাজীবনে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের হিসাবরক্ষণ বিভাগ থেকে বি.কম (সম্মান) ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।

পেশাগত জীবনে মোস্তাকুর রহমান বিভিন্ন গুরুত্বপূর্ণ শিল্প ও বাণিজ্য সংগঠনের সঙ্গে সম্পৃক্ত ছিলেন। তিনি **বাংলাদেশ গার্মেন্টস ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিজিএমইএ), **রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশনস অব বাংলাদেশ (রিহ্যাব), **অ্যাসোসিয়েশন অব ট্রাভেল এজেন্টস অফ বাংলাদেশ (এটিএবি) এবং **ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই)-এর বিভিন্ন কমিটিতে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন।

অর্থনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, তার দীর্ঘ অভিজ্ঞতা ও প্রাতিষ্ঠানিক দক্ষতা দেশের কেন্দ্রীয় ব্যাংকের নীতি নির্ধারণ ও আর্থিক খাত ব্যবস্থাপনায় ইতিবাচক ভূমিকা রাখবে।

error: Content is protected !!