বান্দরবানের কেওক্রাডং পর্যটনকেন্দ্র খুলছে না!

প্রকাশ: ৫ মাস আগে

বান্দরবানের অন্যতম আকর্ষণীয় পর্যটন স্পট কেওক্রাডং ১ অক্টোবর থেকে পর্যটকদের জন্য উন্মুক্ত হওয়ার কথা থাকলেও আপাতত সেটি খোলা হচ্ছে না।

পর্যটন সংশ্লিষ্ট সূত্র জানায়, কিছু প্রশাসনিক প্রস্তুতি ও নিরাপত্তাজনিত কারণে কেওক্রাডং এখনও পর্যটকদের জন্য উন্মুক্ত রাখা সম্ভব হচ্ছে না। ফলে এ পাহাড়ি সৌন্দর্য উপভোগে আসা ভ্রমণপিপাসুদের অপেক্ষা বাড়ল আরও কিছুদিন।

উল্লেখ্য, দেশের সর্বোচ্চ চূড়াগুলোর একটি কেওক্রাডং তার অপরূপ প্রাকৃতিক সৌন্দর্যের জন্য ভ্রমণপ্রেমীদের কাছে দারুণ জনপ্রিয়।

আপাতত কেওক্রাডং ভ্রমণের পরিকল্পনা করার আগে সর্বশেষ নির্দেশনা জেনে নেওয়ার পরামর্শ দিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

  • #deshedition
  • #দেশএডিশন
  • error: Content is protected !!