জাতীয় স্বার্থে জাতীয় সরকার গঠনের ঘোষণা দিয়েছেন ডা. শফিকুর রহমান

প্রকাশ: ২ মাস আগে

আগামী জাতীয় সংসদ নির্বাচনে ২০০ আসনে বিজয়ী হলেও জামায়াতে ইসলামী জাতীয় সরকার গঠন করবে বলে জানিয়েছেন দলটির আমির ডা. শফিকুর রহমান। সোমবার ঢাকায় নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক শেষে প্রেস ব্রিফিংয়ে তিনি এ মন্তব্য করেন।

বৈঠকে ইইউ রাষ্ট্রদূত ছাড়াও আটটি দেশের কূটনীতিক উপস্থিত ছিলেন। বাংলাদেশে চলমান রাজনৈতিক পরিস্থিতি ও নির্বাচন প্রসঙ্গে তারা মতবিনিময় করেন।

ডা. শফিকুর রহমান বলেন, ইইউ প্রতিনিধিরা বাংলাদেশকে আরও অন্তর্ভুক্তিমূলক দেখতে চান। আমরাও নির্বাচিত হলে ইনক্লুসিভ বাংলাদেশ গড়ার প্রতিশ্রুতি দিয়েছি। কোনো দলকে বাদ না দিয়ে জাতীয় স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ করার লক্ষ্য আমাদের।

তিনি বলেন, দেশের স্থিতিশীলতা, আইনের শাসন প্রতিষ্ঠা, দুর্নীতি প্রতিরোধ এবং অর্থনৈতিক পুনরুদ্ধারের জন্য আগামী পাঁচ বছর জাতীয় সরকার অত্যন্ত প্রয়োজন। এজন্য যেসব দল অংশ নেবে, তাদের কাছে দুইটি শর্ত থাকব—নিজে দুর্নীতিমুক্ত থাকা এবং বিচার ব্যবস্থায় কোনো রাজনৈতিক হস্তক্ষেপ না করা।

জামায়াত আমির আরও বলেন, দেশের ভবিষ্যৎ ও তরুণ প্রজন্মের আকাঙ্ক্ষা রক্ষায় সবাইকে দায়িত্বশীল হওয়ার আহ্বান জানাই। অতীত নয়, ভবিষ্যতের স্বার্থেই আমরা জাতীয় সরকার গঠনের পথে অটল থাকব।

error: Content is protected !!