আগামী ৬ অক্টোবর অনুষ্ঠিত হবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদ নির্বাচন।বিসিবির পরিচালনা পর্ষদ নির্বাচনে পরিচালক পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হচ্ছেন জনপ্রিয় সঙ্গীত শিল্পী আসিফ আকবর।
জানা যায়, বুধবার (১ অক্টোবর) ছিল প্রার্থিতা বাতিলের শেষ দিন। দুপুর ১২টা পর্যন্ত ছিল মনোনয়ন বাতিলের শেষ সময়। এর মধ্যে তামিম ইকবালসহ ১৬ জন পরিচালক প্রার্থী নির্বাচন থেকে সরে দাঁড়ানোয় বিনা প্রতিদ্বন্দিতায় নির্বাচিত হচ্ছেন আসিফ আকবর।