বেগম খালেদা জিয়ার স্মরণে আজ নাগরিক শোকসভা

নিজস্ব প্রতিবেদক | অ্যাডভোকেট মোঃ রিয়াজ খান
প্রকাশ: ৪ সপ্তাহ আগে

প্রয়াত বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া–এর স্মরণে জাতীয় পর্যায়ে মর্যাদাপূর্ণ শ্রদ্ধা নিবেদনের লক্ষ্যে আজ শুক্রবার (১৬ জানুয়ারি) নাগরিক শোকসভা অনুষ্ঠিত হবে। জুমার নামাজের পর জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় এ শোকসভার আয়োজন করেছে নাগরিক সমাজ।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, শোকসভায় বিএনপি চেয়ারম্যান তারেক রহমান এবং জিয়া পরিবারের সদস্যরা উপস্থিত থাকবেন। পাশাপাশি বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তি, রাজনীতিবিদ এবং অন্তর্বর্তী সরকারের প্রতিনিধিরাও অনুষ্ঠানে অংশ নেবেন।

শোকসভায় সভাপতিত্ব করবেন সাবেক প্রধান বিচারপতি সৈয়দ জে আর মোদাচ্ছির হোসেন। আয়োজকদের মতে, অনুষ্ঠানে বক্তব্য দেবেন পেশাজীবী সমাজের আমন্ত্রিত ব্যক্তিরা। রাজনৈতিক দলের প্রতিনিধিরা বক্তব্য দেবেন না। বক্তারা বেগম খালেদা জিয়ার দীর্ঘ রাজনৈতিক জীবন ও গণতন্ত্রের পক্ষে তাঁর ভূমিকা নিয়ে স্মৃতিচারণা করবেন।

error: Content is protected !!