ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনে ১০ দলীয় জোটের চূড়ান্ত প্রার্থী মো. জোনায়েদ হাসান

ফোরকান হাসান মৃধা | ব্রাহ্মণবাড়িয়া:
প্রকাশ: ৪ সপ্তাহ আগে

আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনে ১০ দলীয় জোট তাদের চূড়ান্ত প্রার্থী ঘোষণা করেছে। জোটের সিদ্ধান্ত অনুযায়ী, এ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী মো. জোনায়েদ হাসানকে মনোনীত করা হয়েছে।

প্রার্থী ঘোষণা পর এই আসনের অন্তর্ভুক্ত ব্রাহ্মণবাড়িয়া সদর ও বিজয়নগর উপজেলা এলাকায় নির্বাচনকে কেন্দ্র করে আলোচনা শুরু হয়েছে। জোট সূত্রে জানা গেছে, তৃণমূল পর্যায়ের মতামত এবং সাংগঠনিক সক্ষমতা বিবেচনায় তাকে চূড়ান্ত প্রার্থী হিসেবে নির্বাচন করা হয়েছে।

দলীয় সূত্র আরও জানায়, মো. জোনায়েদ হাসান দীর্ঘদিন ধরে রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত রয়েছেন। তিনি ন্যায়বিচার ও জনকল্যাণমূলক উদ্যোগকে গুরুত্ব দেওয়ার কথা উল্লেখ করেছেন বলেও সংশ্লিষ্টরা জানান।

মনোনয়ন ঘোষণার পর স্থানীয় পর্যায়ে জোট নেতাকর্মীদের মধ্যে উৎসাহ দেখা গেছে। ইতোমধ্যে বিভিন্ন এলাকায় গণসংযোগ ও প্রস্তুতিমূলক সভা শুরু হয়েছে। নেতাকর্মীরা আশা করছেন, দলীয় ঐক্য ও সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে নির্বাচনী কার্যক্রম আরও গতিশীল হবে।

এদিকে সাধারণ ভোটারদের মধ্যেও প্রার্থী ঘোষণাকে ঘিরে কৌতূহল লক্ষ্য করা যাচ্ছে। নির্বাচন যত ঘনিয়ে আসছে, ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের রাজনৈতিক পরিবেশ ততই সক্রিয় হচ্ছে বলে স্থানীয়রা জানিয়েছেন।

error: Content is protected !!