ভারত থেকে ৫০ হাজার টন চাল আনছে সরকার, ব্যয় ২১৭ কোটি টাকা

দেশ এডিশন নিউজ ডেস্ক
প্রকাশ: ৩ মাস আগে

চাল আমদানির নতুন একটি প্রস্তাবে অনুমোদন দিয়েছে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি। ভারত থেকে ৫০ হাজার মেট্রিক টন নন-বাসমতি সিদ্ধ চাল কিনবে সরকার। এতে মোট ব্যয় হবে ২১৭ কোটি ৬৮ লাখ ৯৩ হাজার ১৭০ টাকা।

রবিবার (৯ নভেম্বর) অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত কমিটির বৈঠকে এই অনুমোদন দেওয়া হয়।

বৈঠক সূত্রে জানা গেছে, ২০২৫–২৬ অর্থবছরে আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্রের মাধ্যমে ভারতের মেসার্স গুরুদিও এক্সপোর্ট করপোরেশন প্রাইভেট লিমিটেডের কাছ থেকে প্যাকেজ–৩ এর আওতায় চাল কেনা হবে। প্রতি মেট্রিক টনের মূল্য নির্ধারণ করা হয়েছে ৩৫৬.৭৮ মার্কিন ডলার।

এ ছাড়া বৈঠকে সার আমদানির প্রস্তাবেও অনুমোদন দিয়েছে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি।

error: Content is protected !!