ভিপি পদে এক ভোট পেলেন ছাত্রদল সভাপতি

প্রকাশ: ৫ মাস আগে

গকসু নির্বাচনে ভিপি পদে প্রতিদ্বন্দ্বিতা করে মাত্র একটি ভোট পেলেন নির্জন! গণ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (গকসু) নির্বাচনে সহ-সভাপতি (ভিপি) পদে প্রতিদ্বন্দ্বিতা করে মাত্র একটি ভোট পেয়েছেন মো. নির্জন নামে এক প্রার্থী। একটি ভোট পাওয়ার ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার জন্ম দিয়েছে।

গতকাল বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) রাত সাড়ে ১১টার দিকে গকসু নির্বাচনের রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের সামনে ফলাফল ঘোষণা করেন নির্বাচন কমিশনার মো. রফিকুল আলম। এসময় উপস্থিত শিক্ষার্থীরা ফলাফল শুনে বিস্ময় প্রকাশ করেন।

কেবল একটি ভোট পাওয়ায় শিক্ষার্থীদের মধ্যে প্রশ্ন উঠেছে—নিজেও কি ভোট দিয়েছেন নির্জন? নাকি সেই একটিমাত্র ভোট এসেছে অন্য কারও কাছ থেকে? বিষয়টি নিয়ে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নানা ধরনের আলোচনা চলছে।

তবে মো. নির্জন নিজে এ বিষয়ে এখনও কোনো আনুষ্ঠানিক মন্তব্য করেননি। নির্বাচনে অন্য প্রার্থীরা তুলনামূলকভাবে ভালো ফলাফল করলেও নির্জনের নাম আলোচনায় এসেছে একমাত্র ভোট পাওয়ার বিরল ঘটনায়।

বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মতে, নির্বাচন যেমন প্রতিদ্বন্দ্বিতার, তেমনি এটি শিক্ষার্থীদের গণতান্ত্রিক চর্চারও অংশ। সেই জায়গা থেকে ফলাফলের অঙ্ক যাই হোক, নির্জনের অংশগ্রহণও সমান গুরুত্বপূর্ণ।

  • #দেশএডিশন
  • error: Content is protected !!