ময়মনসিংহ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন সাংবাদিক মোঃ আব্দুল কাইয়ুম

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ২ মাস আগে

ঐতিহ্যবাহী ময়মনসিংহ প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির নির্বাচনে সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন প্রবীণ ও জনপ্রিয় সাংবাদিক মোঃ আব্দুল কাইয়ুম। তিনি বর্তমানে দেশের পাঠকনন্দিত পত্রিকা ‘দৈনিক আমার দেশ’-এর জেলা প্রতিনিধি হিসেবে কর্মরত আছেন।

প্রেসক্লাবের উন্নয়নে এবং সাংবাদিকদের অধিকার রক্ষায় তাঁর এই নতুন দায়িত্ব প্রাপ্তিকে ময়মনসিংহের সাংবাদিক সমাজ ও সুধীজন স্বাগত জানিয়েছেন। নব-নির্বাচিত সাধারণ সম্পাদক মোঃ আব্দুল কাইয়ুম ক্লাবের ঐতিহ্য বজায় রেখে সামনের দিনগুলোতে সকলকে নিয়ে একসাথে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন।

error: Content is protected !!