মহাখালীর কড়াইল বস্তিতে ভয়াবহ আগুন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ৩ মাস আগে

রাজধানীর মহাখালীর কড়াইল বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১৫টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ জানান, মঙ্গলবার বিকেল ৫টা ২২ মিনিটে আগুন লাগার সংবাদ আসে। প্রথমে ১১টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে, পরে আরও পাঁচটি ইউনিট যোগ দেয়।

প্রাথমিকভাবে আগুন লাগার কারণ বা ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। তবে সরেজমিনে দেখা গেছে, বস্তির বড় অংশে আগুন ছড়িয়ে পড়েছে এবং ধোঁয়ার কুণ্ডলি অনেক দূর থেকে দেখা যাচ্ছে।

ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছেন। এ পর্যন্ত হতাহতের খবর পাওয়া যায়নি। কড়াইল বস্তিতে আগুনের এই ঘটনা নতুন নয়। এর আগে, গত ২২ ফেব্রুয়ারি রাতে বস্তিতে আগুন লেগেছিল। সে সময় ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে এবং ৬১টি ঘর পুড়ে যায়। এছাড়া, ২০২৪ সালের ১৮ ডিসেম্বরও বস্তিতে আগুন লেগেছিল।

ফায়ার সার্ভিসের কর্মকর্তা রাশেদ বিন খালিদ বলেন, “আমরা পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছি এবং বস্তির বাসিন্দাদের নিরাপত্তার বিষয়টি নিশ্চিত করছি।”

error: Content is protected !!