নওগাঁর মান্দায় আসন্ন গণভোটকে সামনে রেখে প্রচার কার্যক্রম জোরদার এবং ভোটারদের অংশগ্রহণ বাড়াতে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে এ সভায় গণভোটকে সুষ্ঠু, শান্তিপূর্ণ ও অংশগ্রহণমূলক করার লক্ষ্যে ভোটার সচেতনতা বৃদ্ধির বিষয়ে আলোচনা করা হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের যুগ্মসচিব মো. রাহেদ হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের একজন উপসচিব।
মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন মান্দা উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আখতার জাহান সাথী। এছাড়াও উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি), উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ এবং ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তারা।
সভায় মাঠপর্যায়ে প্রচার কার্যক্রম আরও সক্রিয় করা, গণভোট বিষয়ে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বাড়ানো এবং ভোটারদের ভোটকেন্দ্রমুখী করতে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্ব দেওয়া হয়।