মায়ের কুলখানি অনুষ্ঠানে নিহত উপজেলা বিএনপি নেতা

স্টাফ রিপোর্টার │ মাজহারুল ইসলাম বাদল
প্রকাশ: ১ মাস আগে

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে উপজেলা বিএনপির শ্রম বিষয়ক সম্পাদক আবুল হোসেন (৪৬) নিহত হয়েছেন।

সোমবার (৫ জানুয়ারি) রাত ১২টার দিকে পৌরসভার ৫ নম্বর ওয়ার্ড আলিয়াবাদ গ্রামে এই দুর্ঘটনা ঘটে। নবীনগর থানার ওসি মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। নিহত আবুল হোসেন আলিয়াবাদ গ্রামের বজলু মিয়ার ছেলে।

স্থানীয়রা জানান, গত পাঁচদিন আগে তার মা মারা যান। মায়ের কুলখানির অনুষ্ঠানের প্রস্তুতি চলাকালীন বিদ্যুৎস্পৃষ্ট হন আবুল হোসেন। পরে তাকে নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের পরিবার ও এলাকাবাসী শোকাহত, এবং তারা তার আত্মার শান্তির জন্য দোয়া করছেন।

error: Content is protected !!