মোল্লারহাট ইউনিয়ন বিএনপির উদ্যোগে খালেদা জিয়ার নামে মিলাদ ও দোয়া মাহফিল

দেশ এডিশন | মাহবুব হাসান, নলছিটি
প্রকাশ: ১ মাস আগে

ঝালকাঠির নলছিটি উপজেলার মোল্লারহাট ইউনিয়নে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর সাবেক চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া-এর রুহের মাগফিরাত কামনায় দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শনিবার নলছিটি উপজেলার সোনালী ব্যাংক চত্বরে এ মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এতে মোল্লারহাট ইউনিয়ন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে দেশ ও জাতির সার্বিক কল্যাণ, শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। এ সময় উপস্থিত ছিলেন ঝালকাঠি-নলছিটি-২ আসনের বিএনপি মনোনীত সম্ভাব্য সংসদ সদস্য পদপ্রার্থী ইসরাত সুলতানা ইলেন ভুট্টো।

মিলাদ ও দোয়া মাহফিল শেষে মোল্লারহাট ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ অনুষ্ঠানে অংশগ্রহণকারী সকল নেতাকর্মী ও উপস্থিত মুসল্লিদের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

error: Content is protected !!