যে শর্তে হাসিনাকে ফেরত দেবে ভারত

ডেস্ক রিপোর্ট │ দেশ এডিশন
প্রকাশ: ২ মাস আগে

শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত দেওয়ার বিষয়ে ভারত সরকার যুক্তরাষ্ট্রের ইঙ্গিতের অপেক্ষায় রয়েছে—এমন মন্তব্য করেছেন সিপিআইএমের পশ্চিমবঙ্গ রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম।

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) কলকাতায় বাংলাদেশ ডেপুটি হাইকমিশনের সামনে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে তিনি এ মন্তব্য করেন। মোহাম্মদ সেলিম বলেন, শেখ হাসিনা যাবেন নাকি ভারতে থাকবেন—এই সিদ্ধান্ত নেবে মোদি সরকার। তবে এ বিষয়ে এখনো ভারত সরকারের নীরবতা প্রশ্নবিদ্ধ।

তিনি আরও বলেন, আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বাংলাদেশ ইস্যুতে নিয়মিত কথা বলতেন। কিন্তু এখন তিনি নীরব। এর কারণ হিসেবে সেলিম দাবি করেন, যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা বা নির্দেশনার কারণেই ভারত সরকার চুপ রয়েছে। মূলত শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত দেওয়ার বিষয়ে ভারত সরকার যুক্তরাষ্ট্রের স্পষ্ট সিগন্যালের অপেক্ষা করছে।

সিপিআইএম নেতার এই বক্তব্য ঘিরে রাজনৈতিক মহলে নতুন করে আলোচনা শুরু হয়েছে। তবে এ বিষয়ে ভারত সরকারের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক বা প্রাতিষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

error: Content is protected !!