রজাহার ইউনিয়নে ঝড়ে ক্ষতিগ্রস্তদের মাঝে জিআর সহায়তা বিতরণ

এনামুল হক
প্রকাশ: ১ ঘন্টা আগে

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার রজাহার ইউনিয়নে কালবৈশাখী ঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে সরকারি জিআর (GR) কর্মসূচির আওতায় নগদ অর্থ ও চাল বিতরণ করা হয়েছে।

বুধবার (১৮ মার্চ) দুপুরে রজাহার ইউনিয়নে এ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাইবান্ধা-৪ (গোবিন্দগঞ্জ) আসনের সংসদ সদস্য আলহাজ্ব মুহাম্মাদ শামীম কায়সার লিংকন।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দা ইয়াসমিন সুলতানা, উপজেলা বিএনপির আহ্বায়ক ফারুক আহমেদ, সদস্য সচিব রেজানুল হাবীব রফিক, পৌর বিএনপির সভাপতি রবিউল কবীর মনু, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও চেয়ারম্যান এসোসিয়েশনের সভাপতি হাসানুর রহমান চৌধুরী ডিউক, চেয়ারম্যান এসোসিয়েশনের সাধারণ সম্পাদক ও কোচাশহর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জহুরুল হক জাহিদ, রজাহার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম, উপজেলা বিএনপির দপ্তর দায়িত্বপ্রাপ্ত সাজাদুর রহমান সাজু, ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল মান্নান মহলদার ও সাধারণ সম্পাদক ময়নুল সলামসহ অন্যান্য নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে ঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে সরকারি বরাদ্দের নগদ অর্থ ও চাল বিতরণ করা হয়।

error: Content is protected !!