রাত দুপুরেও থেমে নেই নির্বাচনী প্রচারণা: সুনামগঞ্জে খেলাফত মজলিসের ওয়ার্ড কমিটি গঠন

মেরাজ বিন আশকর, সুনামগঞ্জ জেলা প্রতিনিধি
প্রকাশ: ৩ মাস আগে

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় জোরদারভাবে চলছে নির্বাচনী প্রচারণা। গতকাল সোমবার (১০ নভেম্বর ২০২৫) রাতে উপজেলার মহারাম বড়গোফ চকবাজারে “বাংলাদেশ খেলাফত মজলিস”-এর সুনামগঞ্জ-১ আসনের মনোনীত প্রার্থী মাওলানা মুখলেছুর রহমান সাহেবের নেতৃত্বে অনুষ্ঠিত হয় নির্বাচনী প্রচারণা ও ওয়ার্ড কমিটি গঠন সভা।

সভাটি পরিচালনা করেন মাওলানা খলিলুর রহমান সাহেব এবং সভাপতিত্ব করেন মুফতি আব্দুল খালেক সাহেব। কুরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানটির সূচনা করেন কারী আসআদ আহমদ রমজান সাহেব।

এ সময় উপস্থিত ছিলেন —

  • “বাংলাদেশ খেলাফত মজলিস”-এর সুনামগঞ্জ-১ আসনের প্রার্থী মাওলানা মুখলেছুর রহমান,

  • তাহিরপুর উপজেলা শাখার সহ-সাংগঠনিক সম্পাদক মুফতি মাওলানা বুরহান উদ্দিন,

  • নির্বাহী সদস্য এস. এম. ইসমাইল হোসেন,

  • বাংলাদেশ খেলাফত শ্রমিক মজলিস তাহিরপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক মেরাজ বিন আশকর,

  • যুব মজলিস বাদাঘাট বাজার ইউনিটের সভাপতি মুহা. ইউসুফ আহমদ,

  • মো. আলী হোসেন,

  • বড়দল উত্তর ইউনিয়নের অর্থ সম্পাদক মাওলানা সাজিদুর রহমান,

  • ছাত্র মজলিসের সহ-সভাপতি মো. আসআদ আহমদ রমজান এবং মো. আব্দুশ শহীদ প্রমুখ।

নির্বাচনী প্রচারণা ও ওয়ার্ড কমিটি গঠন শেষে মিলাদ ও দোয়া মাহফিলের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

error: Content is protected !!