রামগঞ্জে দশম শ্রেণির শিক্ষার্থীর আত্মহত্যা

রামগঞ্জ (লক্ষ্মীপুর) প্রতিনিধি : মোঃ তামজিদ হোসেন রুবেল
প্রকাশ: ২ মাস আগে

লক্ষ্মীপুরের রামগঞ্জে দশম শ্রেণির এক শিক্ষার্থী নিহত। শিক্ষার্থীর নাম নিশু আক্তার (১৭)। তিনি ৯ নম্বর ভোলাকোট ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের শাকতলা পাটোয়ারী বাড়ির বাসিন্দা এবং প্রবাসী রুহুল আমিনের কন্যা। নিশু নাগমুদ বাজার উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার (২৭ ডিসেম্বর) গভীর রাতে নিজ বসতঘরে নিশুর মৃত্যু হয়। পরিবারের সদস্যরা পরে বিষয়টি জানতে পারেন। প্রাথমিকভাবে জানা গেছে, ব্যক্তিগত বিষয় নিয়ে পরিবারের সঙ্গে মতবিরোধ চলছিল।
রামগঞ্জ থানার অফিসার ইনচার্জ ফরিদ উদ্দিন চৌধুরী বলেন, “প্রাথমিকভাবে এটি পারিবারিক ও ব্যক্তিগত বিষয়জনিত ঘটনা বলে ধারণা করা হচ্ছে। ময়নাতদন্তের রিপোর্টের পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।”
পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য লক্ষ্মীপুর সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

error: Content is protected !!