রাষ্ট্রীয় অতিথি ভবন ‘যমুনা’ ছাড়লেন ড. মুহাম্মদ ইউনূস

স্টাফ রিপোর্টার | দেশ এডিশন
প্রকাশ: ৫১ minutes ago

প্রায় ১৯ মাস পর গুলশানের নিজ বাসভবনে ফিরলেন সাবেক প্রধান উপদেষ্টা

জুলাই গণঅভ্যুত্থানের প্রেক্ষাপটে দায়িত্ব নেওয়া সদ্য সাবেক প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা ত্যাগ করেছেন। শনিবার বিকেলে ব্যক্তিগত সামগ্রী নিয়ে তিনি সরকারি এই বাসভবন থেকে বিদায় নেন।
২০২৪ সালের ৮ আগস্ট অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার দায়িত্ব গ্রহণের পর থেকেই তিনি ‘যমুনা’তে অবস্থান করছিলেন। দায়িত্ব গ্রহণের প্রায় ১৯ মাস পর আনুষ্ঠানিকভাবে বাসভবনটি ছাড়লেন তিনি।
বিষয়টি নিশ্চিত করেছেন গণপূর্ত অধিদপ্তর–এর প্রধান প্রকৌশলী খালেকুজ্জামান চৌধুরী। গণমাধ্যমকে তিনি জানান, সাবেক প্রধান উপদেষ্টার ব্যক্তিগত কিছু সামগ্রী ছিল, সেগুলো নিয়ে তিনি সরকারি বাসভবন ত্যাগ করেছেন।

জানা গেছে, বিকেল সোয়া ৩টার দিকে ‘যমুনা’ ছাড়ার সময় সেখানে উপস্থিত কর্মকর্তা–কর্মচারীরা তাকে বিদায় জানান। সংক্ষিপ্ত শুভেচ্ছা বিনিময়ের পর তিনি গাড়িতে করে সেখান থেকে রওনা হন। এ সময় গণপূর্ত অধিদপ্তরের কয়েকজন কর্মকর্তা উপস্থিত ছিলেন।

সূত্র জানায়, এখন থেকে ড. ইউনূস রাজধানীর গুলশানে তার নিজস্ব বাসভবনে অবস্থান করবেন।

error: Content is protected !!