রেলওয়ের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ দিয়েছে রেল মন্ত্রণালয়

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ৩ মাস আগে

সাম্প্রতিক সময়ে দেশজুড়ে অগ্নিকাণ্ড ও নাশকতার আশঙ্কার প্রেক্ষিতে বাংলাদেশ রেলওয়ের সব স্থাপনায় নিরাপত্তা ব্যবস্থা জোরদারের নির্দেশ দিয়েছে রেল মন্ত্রণালয়।

বুধবার (১২ নভেম্বর) রেল মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব (অতিরিক্ত দায়িত্ব) ফাতেমা-তুজ-জোহরা স্বাক্ষরিত এক অফিস আদেশে এ নির্দেশনা জারি করা হয়।

আদেশে বলা হয়েছে, দুষ্কৃতকারীদের যেকোনো নাশকতা বা ধ্বংসাত্মক কার্যক্রম প্রতিরোধে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে হবে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত রেলওয়ের স্টেশন, ট্রেন, রেললাইন, রেলসেতু এবং অন্যান্য স্থাপনায় অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা বজায় রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

এ ছাড়া রেলওয়ে নিরাপত্তা বাহিনী (আরএনবি), রেলওয়ে পুলিশ এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সব সময় তৎপর থাকতে বলা হয়েছে।

রেল মন্ত্রণালয় জানায়, জনগণের জীবন ও সম্পদের নিরাপত্তা নিশ্চিত করাই এখন সর্বোচ্চ অগ্রাধিকার। তাই দেশের যোগাযোগব্যবস্থার অন্যতম প্রধান খাত রেলওয়ের প্রতিটি স্থাপনায় নিরাপত্তা জোরদার রাখতে হবে বলে নির্দেশে উল্লেখ করা হয়েছে।

সূত্র: রেল মন্ত্রণালয়

error: Content is protected !!