রোববার শুরু হচ্ছে নির্বাচনি সংলাপ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ৫ মাস আগে

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সুশীল সমাজ, বুদ্ধিজীবী ও শিক্ষাবিদদের সঙ্গে বৈঠকে বসবে নির্বাচন কমিশন। আগামীকাল রোববার (২৮ সেপ্টেম্বর) সুশীল সমাজ, বুদ্ধিজীবী ও শিক্ষাবিদদের সঙ্গে এই সংলাপ অনুষ্ঠিত হবে।

ইসির জনসংযোগ শাখার সহকারী পরিচালক মো. আশাদুল হক গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, সকাল সাড়ে ১০টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত ৩০ জন সুশীল সমাজের সদস্য ও বুদ্ধিজীবীর সঙ্গে সংলাপ করবে ইসি। এরপর দুপুর আড়াইটা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত ৩৩ জন শিক্ষাবিদের সঙ্গে আলাপ-আলোচনায় বসবে কমিশন।

জানা গেছে, অক্টোবরের মাঝামাঝি থেকে ধাপে ধাপে নিবন্ধিত রাজনৈতিক দল, নারী প্রতিনিধি, মুক্তিযোদ্ধা ও গণমাধ্যমকর্মীদের সঙ্গেও সংলাপ করবে ইসি।

এ সংলাপগুলোর মাধ্যমে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক করার দিকনির্দেশনা ও সুপারিশ গ্রহণ করবে নির্বাচন কমিশন।

  • #দেশএডিশন
  • error: Content is protected !!