ডা. শফিকুর রহমানের বার্তা, নেতাকর্মীদের প্রতি জামায়াত আমিরের নির্দেশনা

দেশ এডিশন | রাজনৈতিক ডেস্ক
প্রকাশ: ৩ মাস আগে

ডা. শফিকুর রহমান দলের নেতাকর্মীদের প্রতি বিশেষ নির্দেশনা দিয়েছেন। রবিবার বেলা ১১টার দিকে তিনি নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া একটি পোস্টে এই নির্দেশনা দেন।

ডা. শফিকুর রহমান লিখেছেন, “যারা সত্যিই জামায়াতে ইসলামীকে ভালোবাসেন, তাদের প্রতি স্পষ্ট বার্তা—কোনো বিজ্ঞ আলেম-ওলামাকে নিয়ে দয়া করে কোনো অশোভন মন্তব্য করবেন না।” তিনি আরও উল্লেখ করেছেন, “যদি কেউ এমনটি করেন, ধরে নেওয়া হবে যে তিনি আসলেই জামায়াতকে কোনোভাবেই ভালোবাসেন না।”

এ নির্দেশনার মাধ্যমে দলীয় শৃঙ্খলা বজায় রাখা এবং নেতাকর্মীদের মধ্যে সুসংগঠিত আচরণ নিশ্চিত করা লক্ষ্য বলে জানা গেছে।

error: Content is protected !!