সুনামগঞ্জের ছাতক উপজেলায় দারুল কিরাত মজিদিয়া ফুলতলী ট্রাস্ট কর্তৃক অনুমোদিত শিক্ষা প্রতিষ্ঠান মাদরাসা-ই তানযীমুস সুন্নাহ (বাদেশ্বরী–তারাপুর শাখা) এর উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনে পুরস্কার বিতরণী ও বিদায়ী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৭ রমাদান) বাদ যোহর মাদরাসার নিজস্ব হলরুমে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের প্রিন্সিপাল ও দারুল কিরাতের সহকারী নাযিম হাফেজ মাওলানা সুফিয়ান আহমদ চৌধুরী। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন দারুল কিরাতের অফিস সহকারী রজব আহমেদ রাজিব।
অনুষ্ঠানে যুক্তরাজ্য থেকে ভার্চুয়ালি প্রধান অতিথির বক্তব্য প্রদান করেন শাখা কেন্দ্রের নাযিম, বিশিষ্ট লেখক ও গবেষক মাওলানা ছিদ্দিকুর রহমান চৌধুরী। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন শাখা কেন্দ্রের প্রধানকারী, ট্রাস্টের কেন্দ্র পরিদর্শক ও ছাতক উপজেলা প্রেসক্লাবের আহ্বায়ক কাজী রেজাউল করিম রেজা।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাউয়াবাজার ইউনিয়ন পরিষদের ২নং ওয়ার্ড সদস্য ও শিক্ষানুরাগী এহসানুল হক এহসান। অনুষ্ঠানে বিশেষ মেহমান হিসেবে উপস্থিত ছিলেন সৌদি আরব প্রবাসী সেলিম আহমদ, হুসেন আহমদ, অজুদ মিয়া, বাদেশ্বরী জামে মসজিদের ক্যাশিয়ার করম আলী, বিশিষ্ট মুরুব্বি মিরাশ আলী এবং সমাজসেবক কাওসার আহমদসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এসময় আরও উপস্থিত ছিলেন শাখা কেন্দ্রের সহ-প্রধানকারী ক্বারী মাওলানা গিয়াস উদ্দিন, সহকারী শিক্ষক ক্বারী মুহিবুর রহমান, ক্বারী মাশহুদুর রহমান লক্ষী, ক্বারীয়া সাকিরুন বেগম, ক্বারী রেজাউল হক, ক্বারীয়া হাফেজা তানিয়া বেগম, ক্বারীয়া হালেমা বেগম, ক্বারীয়া হাফেজা আমেনা বেগম ও ক্বারীয়া আঞ্জুমান বেগম।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন রাবে পরীক্ষার্থী তাকসিন আহমদ আবির। নাতে রাসুল (সা.) পরিবেশন করেন খামিছ জামাতের পরীক্ষার্থী সাদিয়া বেগম। শানে আউলিয়া পরিবেশন করেন সহকারী শিক্ষক রেজাউল হক এবং বিদায়ী সংগীত পরিবেশন করেন শিক্ষার্থী জুলফা বেগম। শিক্ষকদের সম্মানে শ্রদ্ধাঞ্জলি পাঠ করেন শিক্ষার্থী সুলতানা আফরিন।
অনুষ্ঠানের এক পর্যায়ে কিরাত, তাজবীদ ও গজল প্রতিযোগিতায় কৃতিত্ব অর্জনকারী এবং বিভিন্ন জামাতের পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। বক্তারা শিক্ষার্থীদের দ্বীনি শিক্ষার পাশাপাশি নৈতিকতা ও আদর্শিক শিক্ষায় গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন এবং প্রতিষ্ঠানের সার্বিক উন্নয়ন কামনা করেন।
অনুষ্ঠানটি দোয়া ও মোনাজাতের মাধ্যমে সমাপ্ত হয়।