শেরপুরে বিশ্বসাহিত্য কেন্দ্রের ভ্রাম্যমাণ বইমেলা ও সাংস্কৃতিক উৎসবের সমাপনী

জান্নাতুল বাকী | শেরপুর
প্রকাশ: ২ সপ্তাহ আগে

বিশ্বসাহিত্য কেন্দ্রের আয়োজনে শেরপুর ডিসি উদ্যানে চার দিনব্যাপী ভ্রাম্যমাণ বইমেলা ও সাংস্কৃতিক উৎসবের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সমাপনী দিনে চিত্রাঙ্কন ও আবৃত্তি প্রতিযোগিতার পুরস্কার বিতরণ এবং সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর সরকারি কলেজের সহযোগী অধ্যাপক ও বাংলা বিভাগের বিভাগীয় প্রধান মোহাম্মদ মুতাসিম বিল্লাহ রুবেল। তিনি বলেন, বইপাঠ ও সংস্কৃতিচর্চা শিক্ষার্থীদের সৃজনশীলতা ও মনন বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

এ সময় আরও উপস্থিত ছিলেন শেরপুর সরকারি মহিলা কলেজের সহযোগী অধ্যাপক ড. আবদুল আলীম তালুকদার, শেরপুর প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি মুগনিউর রহমান মনি, কার্যকরী সভাপতি রফিক মজিদ এবং ‘দেশ এডিশন’-এর জেলা প্রতিনিধি জান্নাতুল বাকী।

আয়োজকরা জানান, চার দিনব্যাপী এই বইমেলা ও সাংস্কৃতিক উৎসব পাঠক ও দর্শনার্থীদের ব্যাপক সাড়া পেয়েছে। সমাপনী দিনে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয় এবং মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

error: Content is protected !!