শেরপুরে ৩ ফেব্রুয়ারি আমীরে জামায়াত ডা. শফিকুর রহমানের জনসভা

জান্নাতুল বাকী, শেরপুর
প্রকাশ: ২ সপ্তাহ আগে

আগামী ৩ ফেব্রুয়ারি ২০২৬, মঙ্গলবার শেরপুর জেলা শহরের ঐতিহ্যবাহী শহীদ দারোগ আলী পৌর পার্ক মাঠে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে একটি বড় নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হতে যাচ্ছে।

জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান। তিনি বর্তমান জাতীয় রাজনীতি, গণতন্ত্র পুনরুদ্ধার, দেশে সুশাসন প্রতিষ্ঠা এবং জনগণের মৌলিক ও মানবাধিকার সংরক্ষণ বিষয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনামূলক বক্তব্য দেবেন বলে আয়োজকরা জানিয়েছেন।

সোমবার এক যৌথ বিবৃতিতে জামায়াতে ইসলামী শেরপুর জেলা শাখার নেতৃবৃন্দ এ তথ্য নিশ্চিত করেন। তারা জানান, জনসভাকে কেন্দ্র করে শেরপুর জেলা ও আশপাশের এলাকায় ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে। সমাবেশ সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে ১১ দলীয় ঐক্যজোটের পক্ষ থেকে স্বেচ্ছাসেবক টিম গঠনসহ প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।

বিবৃতিতে আরও বলা হয়, দেশের চলমান রাজনৈতিক প্রেক্ষাপটে দেশপ্রেমিক জনগণকে সঙ্গে নিয়ে করণীয় বিষয়ে দিকনির্দেশনা দেবেন জামায়াত আমীর। জেলা নেতৃবৃন্দের ভাষ্য অনুযায়ী, এই জনসভা একটি ঐতিহাসিক গণজাগরণে পরিণত হবে এবং এটি অধিকারবঞ্চিত মানুষের কণ্ঠস্বর হিসেবে ভূমিকা রাখবে।

গণতন্ত্র, ন্যায়বিচার ও ইনসাফ প্রতিষ্ঠার লক্ষ্যে আয়োজিত এ জনসভা সফল করতে শেরপুর জেলার সর্বস্তরের জনগণকে দলে দলে উপস্থিত থাকার আহ্বান জানানো হয়েছে।

স্থান: শহীদ দারোগ আলী পৌর পার্ক মাঠ, শেরপুর
তারিখ: ৩ ফেব্রুয়ারি ২০২৬, মঙ্গলবার
সময়: দুপুর ১২টা

error: Content is protected !!